শিক্ষা
শিক্ষক দীপক চ্যাটার্জীর হাত ধরে ছাত্রছাত্রীদের হৃদয়ে দেশপ্রেমের জাগরণ
বিগত বেশ কয়েক বছর ধরে দীপক চ্যাটার্জী তাঁর বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে স্বাধীনতা দিবস বা বিশেষ দিনগুলিতে এক দারুণ উদ্যোগ নিয়ে চলেছেন। চাঁচল শহরের বিভিন্ন দ্রষ্টব্য—যেমন কলেজ, কোর্ট, জেলখানা, হাসপাতাল, থানা, সুইমিং পুল, মন্দির, আনন্দমেলা, স্টেডিয়াম ও কুমোরপাড়া—ছাত্রছাত্রীদের ঘুরিয়ে দেখান এবং সেগুলোর সঙ্গে পরিচয় করান তিনি। অচেনা সব জায়গাকে জানার আনন্দের পাশাপাশি তাদের মনের খোরাক জোগানোর এই প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়। পাঠ্যপুস্তকের ছাপার জগৎ যখন তাদের সামনে বাস্তব রূপ নেয়, তখন শিশুরা লাভ করে প্রকৃত ও বাস্তবসম্মত শিক্ষা। তাদের এই আনন্দের মুহূর্তে সামিল হতে পেরে দীপক বাবুরও মন আনন্দে ভরে ওঠে। স্যারের এই মহৎ উদ্যোগ সত্যিই আমাদের গর্বিত করে!
View the reel on Facebook