শিক্ষা ও স্বাস্থ্য
দীপক চ্যাটার্জীর ১০ বছরের নিরলস যোগা যাত্রা
আজকাল যোগা দিবস বা যোগব্যায়াম নিয়ে অনেক কথাই শোনা যায়, এমনকি রাজনৈতিক দলগুলোও এখন এর প্রচার চালায়। কিন্তু ট্রেন্ড শুরু হওয়ার অনেক আগেই—প্রায় গত ১০ বছর ধরে নিজের বিদ্যালয়ে নিয়মিত ছাত্রছাত্রীদের যোগাভ্যাস শিখিয়ে আসছেন শিক্ষক দীপক চ্যাটার্জী! যখন পূর্বের সরকার বা অন্য কারোর স্কুল স্তরে যোগশিক্ষার কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল না, তখন থেকেই তিনি নিজ উদ্যোগে কচিকাঁচাদের সুস্থ শরীর ও সতেজ মন গঠনে যোগাসনকে তাঁদের দৈনন্দিন অভ্যাসে পরিণত করেছেন। কোনো রাজনৈতিক ট্রেন্ড বা প্রচারের জন্য নয়, বরং নিঃস্বার্থভাবে শিশুদের সার্বিক বিকাশের কথা ভেবে তাঁর এই দীর্ঘ এক দশকের সাধনা সত্যিই এক বিরল দৃষ্টান্ত। স্যারের এই দূরদর্শী ও নিরলস প্রচেষ্টাকে জানাই স্যালুট!
View the reel on Facebook